রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত

রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার ৪টি পদে নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.বেনজির আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেন খাঁন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জিএস মোস্তাফিজুর রহমান, মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন এবং নিয়োগ কমিটির সদস্য মো.আজিজুল হক। মাদ্রাসা সূত্রে জানা গেছে, ৫টি পদে দরখাস্ত আহবান করা হয়েছিল কিন্তু অধিদপ্তরের স্থগিতাদেশের কারণে অধ্যক্ষ নিয়োগ বন্ধ রয়েছে।

বাকি চারটি পদে ২৮ জন প্রার্থী আবেদন করেন এবং ২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ল্যাব অপারেটর পদে চূড়ান্তভাবে নির্বাচিত মোঃ ইমরান খান বলেন, এভাবে যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়ে যাবে আশা করিনি।

নিয়োগ সংশ্লিষ্টদের এবং কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জিএস মোস্তাফিজুর রহমান বলেন, কোনরকম সুপারিশ ছাড়াই স্বচ্ছতার ভিক্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

যারা উত্তীর্ণ হয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আর যে সকল প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি তাদের জন্য দোয়া ও সমবেদনা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.বেনজির আহম্মেদ বলেন, সকাল ১০টায় এখানে এসেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাদ্রাসা সভাপতি এবং অধ্যক্ষের উপস্থিতিতে হাতে প্রশ্ন করেছি। কম্পিউটার ল্যাব অপারেটর, পরিচ্ছন্নতাকর্মী, আয়া ও নিরাপত্তা কর্মী এই চারটি পদে শতভাগ সত্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

যারা নিয়োগ পেয়েছেন তারা মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD