রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা এবং নব যোগদানকৃত শিক্ষকদের অভ্যর্থনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে নভেম্বর বুধবার দুপুর ২ ঘটিকায় কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষকদের অবদান, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার। তিনি নব পদোন্নতিপ্রাপ্ত ও নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার দায়িত্ব অত্যন্ত মর্যাদাপূর্ণ।

দায়িত্ব, সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতার পথচলা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেবে।” বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃআখতারুজ্জান খান।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় ভূমিকা এবং কলেজের সামগ্রিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

পরে পদোন্নতিপ্রাপ্ত ও নতুন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে এক আনুষ্ঠানিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD