রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা

বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেছে শিক্ষকরা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জিও (গেজেট) প্রকাশ না হওয়ায় ও দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার ১৬ ই নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের ব্যানার হাতে দাঁড়িয়ে “No Promotion, No Work” কর্মসূচি পালন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। উক্ত কর্মসূচিতে অংশ নেয় কলেজের বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে যোগ্য প্রভাষকরা পদোন্নতির অপেক্ষায় থাকলেও এখনো গেজেট প্রকাশ হয়নি।

এতে তাদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। বক্তারা আরও বলেন, অবিলম্বে পদোন্নতির গেজেট প্রকাশ না হলে আন্দোলন কর্মসূচি আরও শক্তিশালী করা হবে।

তারা ন্যায়সঙ্গত দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন।

দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD