রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বিসিসির ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বিসিসির ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চলতি অর্থবছরের (২০১৯-২০২০) ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সমানে জনসম্মুখে এ বাজেট ঘোষণা করবেন মেয়র। যেটি চতুর্থ পরিষদের ঘোষিত প্রথম ও করপোরেশনের ইতিহাসের প্রথম জনস্মুখে উন্মুক্ত বাজেট ঘোষণা ছিল।

বাজেট ঘোষাণাকালে মেয়র বলেন, আমি ২০১৮-২০১৯ সালের অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৪৪৩ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকার। সংশোধিত হয়ে যা দাঁড়িয়েছে ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৬৪৫ টাকা।  আর সবশেষে ২০১৯-২০২০সালের অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা ঘোষণা করছি। আমি নগরবাসীর সঙ্গেই আছি, আগামীতেও যেকোনো পরিস্থিতিতে থাকবো।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে আয় ও ব্যয়ের বাজেট সমান ধরা হয়েছে। বাজেটে রাজস্ব থেকে আয় ও ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৯৩ টাকা, উন্নয়নের মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৪১৬ কোটি ২২ লাখ ৪৮ হাজার ১৪৪ টাকা এবং উন্নয়ন সহযোগী সংস্থা থেকে প্রাপ্ত তহবিল থেকে ১ কোটি ৭৭ লাখ টাকা ধরা হয়েছে। বাজেটে এডিপি ও সরকারের বিশেষ বরাদ্দ আয়ের অন্যতম উৎস হিসেবে দেখানো হয়েছে।

এছাড়া বাজেটে নগরের ৪৩ খাল পুনঃখনন, জেলখাল সংরক্ষণ ও এর ওপর ৪টি আধুনিক ব্রিজ নির্মাণ, আধুনিক মার্কেট নির্মাণ, আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ, অসমাপ্ত শহর রক্ষা বাঁধ নির্মাণ, বর্ধিত এলাকায় নতুন পানির লাইন ও গভীর নলকূপ স্থাপনসহ ১৯টি মধ্যমেয়াদি(৫ বছর) উন্নয়নমূলক কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের সীমান বাড়ানো, জলাশয় ভরাট বন্ধ করা,  ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ১০টি দীর্ঘমেয়াদি (১০ বছর) উন্নয়নমূলক কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় মেয়রপত্নী লিপি আব্দুল্লাহ, সিটি করপোরেশনের প্যানেল মেয়ররা, কাউন্সিলররা, কর্মকর্তা-কর্মচারীরা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা শেষে মেয়র নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD