বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বাড়ি ভাড়া এবং শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

বাড়ি ভাড়া এবং শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ ভাগ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা ও ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তি যোদ্ধা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা ও কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান,

নাওভাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন, বানাতিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহমান জাফর এবং ধানখালী আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধনে হাজারো শিক্ষকদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী বন্ধ থাকে ওই সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।

মানববন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে লাগাতার কর্মবিরতি পালনের পাশাপাশি আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন না করার হুশিয়ারী দেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD