শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কাঙ্খিত ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে কুয়াকাটার জেলেরা

কাঙ্খিত ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে কুয়াকাটার জেলেরা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

দীর্ঘ ৫৮ দিন পর ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে সাগরে যাওয়া অনেকেই ফিরেছেন কাংখিত মাছ নিয়ে।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে আশানুরুপ ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।

এতে উচ্ছসিত জেলেরা। তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো ফিরেনি তীরে।

আবহাওয়া অনুকুলে থাকলে এসব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়ার আশা করছে মৎস্য বিভাগ।

এবারই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলের ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন সুষ্ঠ হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।

মহিপুরের শফিক মাঝি বলেন,আমি রাতে রওনা দিয়ে ট্রলার নিয়ে সাগরে যাই।

কুয়াকাটা থেকে ৪০/৪৫ কি:মি: দক্ষিনে জাল ফেলি আবার সকালে ঘাটে ফিরে আসি প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে।

আমরা আসা করি আল্লাহর রহমাতে এবছর ভাল মাছ পাবো। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন,জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা মানায় আশানুরুপ মাছ নিয়ে কিনারে আসছে।

আজকে যেসব জেলেরা ঘাটে আসছে তারা সমুদ্র কিনারায় জাল ফেলে ভাল মাছ নিয়ে আসছে। গভীর সমুদ্রে যাহারা গিয়েছে তারা প্রচুর ইলিশ নিয়ে আসবে বলে তিনি আসা করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১২-০৬-২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD