মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড়

সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড়

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

শ্রমিক দিবস সহ সরকারী ৩ দিনের ছুটি উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া উপস্থিতি হয়েছে।

পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সৈকতে হইহুল্লোরে মেতেছেন।

অনেকে দলবেঁধে নোনা জলে গাঁ ভাসিয়ে উচ্ছাসে মেতেছেন। অনেকে আবার ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতা রয়েছে। খুলনা থেকে আসা পর্যটক দম্পতি ফারজানা-সোহেল জানান, টানা তিনদিন ছুটি থাকায় মেয়ের বায়না। তাই কুয়াকাটা ঘুরতে এসেছি।

বুধবার রাতেই এসেছি। সকাল থেকে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি। মেয়েটা অনেক আনন্দ পেয়েছে। তিনি আরও জানান, রাস্তা-ঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে। কিন্তু সৈকতের সৌন্দর্য আগের থেকে অনেক নাজুক।

সেইসাথে খাবার হোটেলের খাবারের মান এবং দাম নিয়ে অস্বস্তি রয়েছে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটা(টোয়াক) প্রেসিডেন্ট ও ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, টানা ৩দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে উল্লেখযোগ্য পর্যটকের আগমন হয়েছে। বেশিরভাগ হোটেল-মোটেলগুলো আগেথেকেই বুকিং হয়ে গেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ট্যুরিষ্ট পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও নৌ-পুলিশ এবং মহিপুর থানা পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০১/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD