বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি।। নগদ টস্কা ও স্বর্নালংকার লুট

কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি।। নগদ টস্কা ও স্বর্নালংকার লুট

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাতাকদল ওই বসতঘর থেকে ২০ ভরি স্বর্ন ও ২ লাখ ২ হাজার টাকা লুট করে নেয়।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ: ছালাম আকনের ছোট ছেলে লতিফপুর গ্রামের তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় পিটিয়ে ওই পরিবারের ৩ জনকে জখম করে ডাকাত দল। আহতরা হল লুনা আকন,তার সেজো ভাই জুয়েল আকন,মা মোসা: হাসিনা বেগম। এ ঘটনায় মহিপুর থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

স্হানীয় সূত্রে  জানা যায়, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি  ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের সকলের হাত, পা ও মুখ বেঁধে স্বর্নালংকার ও টাকা লুটে নিয়ে সটকে পরে।

ছালাম আকনের ছোট ছেলে মো: লুনা আকন জানান, প্রথমে ঘরের কেচিগেট ভাঙ্গে। পরে ঘরের দরজা ভেঙ্গে ঢুকেই আমাকে এবং ঘরে থাকা সবাইকে অস্রের মুখে জিম্মি করে এলোপাথারি মারধর করে আমার স্ত্রী এবং মায়ের আনুমানিক ২০ ভরি স্বর্ন ও ২ লক্ষ দুই হাজার টাকা লুটে নেয়। তাদের হাতে আগ্নেও অস্ত্রসহ দেশীয় অস্র ছিল।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,ঐ রাতেই আমি নিজে থানা পুলিশ সহ ঘটনাস্থল পরিদর্শন করি।এ ঘটনায় একটি  মামলার প্রস্তুতি চলছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

৩০-০৪-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD