রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
১১ দফা দাবি‌তে নৌযান শ্রম‌কি‌দের বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ, অ‌নি‌র্দি‌ষ্টকা‌লের ধর্মঘ‌টের হু‌শিয়া‌রি

১১ দফা দাবি‌তে নৌযান শ্রম‌কি‌দের বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ, অ‌নি‌র্দি‌ষ্টকা‌লের ধর্মঘ‌টের হু‌শিয়া‌রি

Sharing is caring!

২৩ জুলাইর ম‌ধ্যে ১১ দফা দাবী‌ না মানা হ‌লে ওইদিন রাত ১২ টা ১ মি‌নিট থে‌কে নৌ প‌থে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য ধর্মঘট পাল‌নের হু‌শিয়া‌রি দি‌য়ে‌ছে বাংলা‌দেশ নৌযান শ্র‌মিক ফেডা‌রেশন। এরআ‌গে ‌শ‌নিবার (২০ জুলাই) বেলা সা‌ড়ে ১১ টায় এই  দাবী‌তে ব‌রিশাল নদী বন্দ‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে নৌযান শ্রমিকরা। সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, গত ১৫ এ‌প্রিল একই দাবী‌তে ধর্মঘট পা‌লনের প্রে‌ক্ষি‌তে শ্রম অ‌ধিদপ্ত‌রে মা‌লিক শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় বৈঠক অনু‌ষ্ঠিত হয়। তখন ৪৫ কর্ম‌দিব‌সের ম‌ধ্যে দাবীদাওয়ার বিষ‌য়ে আ‌লোচনা ও মীমাংসার সিদ্ধান্ত হয়। আর এ কার‌নেই  প্রত্যাহার করা হ‌য়ে‌ছি‌লো। কিন্তু ৪৫ কর্ম‌দিবস শেষ হ‌লেও কোন সমাধান না হওয়ায় আজ থেকে আ‌ন্দোলন শুরু ক‌রে‌ছে নৌযান শ্র‌মিক ফেডা‌রেশন। নৌযান শ্রম‌কি ফেডা‌রেশন বরিশালের সভাপতি শেখ আবুল হা‌সেম জানান, আজ ব‌রিশাল নদী বন্দ‌রে অনু‌ষ্ঠিত মি‌ছিল শে‌ষে সমা‌বে‌শের মধ্য দি‌য়ে তিন‌দি‌নের আ‌ল্টি‌মেটাম দেয়া হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে দাবী না মান‌লে ২৩ জুলাই দিবাগত রাত ১২ টা ১ মি‌নিট থে‌কে পুনরায় অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য সারা‌দে‌শে ধর্মঘট আহবান করা হ‌বে। দাবীগু‌লো হ‌চ্ছে, বেতন ভাতা বৃ‌দ্ধি ও যু‌গউপযোগী করা, সামা‌জিক নিরাপত্তা নি‌শ্চিত করা, বি‌ভিন্ন নৌবন্দ‌রে নৌ শ্রম‌কি‌দের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মে‌রিন আই‌নের যথাযথ বাস্তবায়ন, নৌ প‌থে প্র‌য়োজনীয় মার্কা বয়া ও বা‌তি প্রদান এবং দুর্ঘটনায় মৃত নৌ শ্রমি‌কের ক্ষ‌তিপূরণ ১০ লক্ষ টাকা নির্ধারণ ইত্যা‌দি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD