রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

Sharing is caring!

 বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী এলাকায় পিকআপ ভ্যান ও থ্রি-হুইলার (মাহিন্দ্রা) সংঘর্ষে ফরিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

শুক্রবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের রূপাতলী র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ নগরের ২৩ নম্বর ওয়ার্ডের জাগুয়ারহাট চাঁদকাঠী এলাকার নূর ইসলামের ছেলে। সদর রোড এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে তার।

আহত তিনজন হলেন- নগরের কালিজিরা এলাকার খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (২৫), তার ছেলে খালেদ (৯) ও জেলার নলছিটি উপজেলার নুরজাহান (৪০)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, থ্রি-হুইলারটি যাত্রী নিয়ে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে র‌্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এলে বরিশাল থেকে ঝালকাঠীগামী একটি পিকআপের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারের চার যাত্রী আহত হন। 

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD