রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
সার্জেন্ট কিবরিয়া হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

সার্জেন্ট কিবরিয়া হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

Sharing is caring!

কাভার্ড ভ্যানের চাপায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল নিহত হওয়ার প্রতিবাদ ও হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়াসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডস্থ বরিশাল স্ট্রিট বাইকার্স গ্রুপের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল স্ট্রিট বাইকার্স সদস্য ওয়াহেদ রাব্বীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিমথি অধিকারী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা প্রমুখ।

বক্তারা সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেওয়া স্থানে শহীদ সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্স নির্মাণ, কিবরিয়া হত্যা মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া, অভিযুক্ত কাভার্ড ভ্যানের হেলপারের সম্পৃক্ততা থাকলে তাকেও আইনের আওতায় আনা এবং বরিশালসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকায় গাড়ির নির্দিষ্ট গতিসীমা করে দেওয়ার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD