রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
প্রতিমন্ত্রীকে বহনকারী লঞ্চে পারাবত-১১’র ধাক্কা

প্রতিমন্ত্রীকে বহনকারী লঞ্চে পারাবত-১১’র ধাক্কা

Sharing is caring!

ঢাকা থেকে বরিশালে আসার সময় এমভি পারাবত-১১ লঞ্চের ধাক্কায় এমভি সুন্দরবণ-১০ লঞ্চের বিশাল অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।  পাশাপাশি লঞ্চে থাকা পানি  সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমসহ সহস্রাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে ঘটা এ ঘটনার পর সুন্দরবন-১০ লঞ্চটি বৃহষ্পতিবার (১৮ জুলাই) সকালে নিরাপদেই যাত্রীদের নিয়ে বরিশাল নদী বন্দরে পৌছেছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বাংলানিউজকে বলেন, এরইমধ্যে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নৌ পুলিশের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্থ লঞ্চটি পরিদর্শন করেছেন।  পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ লঞ্চের মাষ্টার মজিবর রহমান জানান, ঢাকা থেকে বুধবার রাতে যাত্রী নিয়ে সুন্দরবন-১০ ও পারাবত-১১ লঞ্চ বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মধ্যরাতে হিজলার মিয়ারচর নামক এলাকায় সুন্দরবন লঞ্চটি পৌছালে পেছন থেকে পারাবত-১১ লঞ্চটি সজোরে ধাক্কা দেয়। এতে আমাদের সুন্দরবন ১০ লঞ্চের নীচতলার ডেকের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।  পাশাপাশি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিএ কর্তৃপক্ষকে লিখিত দেয়া হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত ১১ লাখ টাকার যা ক্ষতি নিরুপন করা সম্ভব হয়েছে। এদিকে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সুন্দরবন-১০ লঞ্চে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম-এমপি সহ যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে কারো কোন ক্ষতি সাধন হয়নি। আমরা উভয় লঞ্চের মাষ্টারের বক্তব্য শুনেছি। এ ঘটনায় মেরিন আইনে মামলা দায়ের করা হবে। উল্লেখ্য পারাবত-১১ লঞ্চের মাষ্টার শামীমের বিরুদ্ধে বেপরোয়া লঞ্চ চালনার অভিযোগ ছিলো আগে থেকেই। এরআগে সুন্দরবন-৮ লঞ্চকে ধাক্কা দিয়েছিলো পারাবত-১১।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD