রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
জাঁকজমকপূর্ণ আয়োজনে মোস্তাফিজের বৌভাত

জাঁকজমকপূর্ণ আয়োজনে মোস্তাফিজের বৌভাত

Sharing is caring!

বিয়ে অনেকটা চুপিসারে হলেও জাঁকমজকপূর্ণ আয়োজনে বৌভাত অনুষ্ঠান করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান।

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার আড়াই হাজার মানুষের আগমনে মুখরিত এই তারকা ক্রিকেটারের বৌভাত অনুষ্ঠানটি। শনিবার দুপুর থেকে শুরু হওয়া বৌভাত অনুষ্ঠানের অতিথিরা আসতে শুরু করে সকাল থেকেই।

তবে আজকের এই আনন্দের দিনও মিডিয়ার সামনে চুপ হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। বাড়িতে সুসজ্জিত আসরে বধূ সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন এই কাটার মাস্টার। কোন কথায় তিনি বলেননি। তবে, মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী মোস্তাফিজুর রহমানের জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজুর রহমানের বৌভাত অনুষ্ঠানে আপ্যায়নের ব্যবস্থা করা হলেও হাজির হন প্রায় তিন হাজারের অধিক মানুষ। অতিথি আপ্যায়নের খাওয়ার জন্য ব্যবস্থা করা হয় খাসির বিরিয়ানি, গরুর মাংস, দধি ও কোকোকোলা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির বিরিয়ানি।

অনুষ্ঠানে যোগ দেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আফম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।

গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন ‘কাটার মাস্টার’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD