শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

Sharing is caring!

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার থাউস্যান্ড ওয়াকস শহরের বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলে বন্দুকধারীর গুলিতে এক কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে মাঅনলাইন ডেস্কর্কিন সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

বুধবার (০৭ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাতে অঙ্গরাজ্যটির লস এঞ্জেলস শহরের ৪০ মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে। এসময় ওই বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

পুলিশ বলছে, ওই বারে অন্তত ৩০টি গুলি চালান ওই বন্দুকধারী। এতে এক কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছেন। পরে দেশটির স্পেশাল ওয়েপনস অ্যান্ড থ্যাক্টিসের (এসডব্লিউএটি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেইসঙ্গে সেখানে চারটি অ্যাম্বুলন্সও রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, ঘটনার খবর পেয়ে বারে আইন প্রয়োগকরী এবং জরুরি নিরাপত্তা কর্মীদের ভিড় লেগে যায়। তাছাড়া এ ঘটনাটিকে দেশের দ্বিতীয় স্তরের দুর্ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে। আর কোনো হামলা-দুর্ঘটনায় ১১ থেকে ২০ জন নিহত হলে এ স্তরে পড়ে বলে জানানো হয়।

অঙ্গরাজ্যটির আইনপ্রয়োগকারী সংস্থা ‘ভেনতোরা কাউন্টি সিরিফ’র মুখপাত্র ইরিক বাসচো জানিয়েছেন, একজন সক্রিয় শ্যুটার এ ঘটনার সৃষ্টি করেছেন। তিনি অন্তত ৩০টি গুলি করেছেন বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে দেখতে পাই অনেক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একাধিক। সেখানে ওই শ্যুটারের মরদেহও রয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, এ ঘটনার জেরে কর্তৃপক্ষ আশপাশের এলাকায় লোকজনকে সতর্ক থেকে চলাচল করতে বলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD