মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
‘সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসায় হাঁটু ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব’

‘সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসায় হাঁটু ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব’

Sharing is caring!

উপযুক্ত চিকিৎসা না হলে হাঁটু ব্যথার রোগীরা সমাজের বোঝা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম।

দেশের দশভাগ বয়স্ক মানুষ হাঁটু ব্যথা বাত রোগে আক্রান্ত এমন দাবি করে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘পুরোপুরি নির্মূল করা না গেলেও সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসায় হাঁটু ব্যথা নিয়ন্ত্রণ সম্ভব। অন্যথায় একটা পর্যায়ে এসে হাঁটু প্রতিস্থাপন করারও প্রয়োজন হয়ে পড়তে পারে।’

মঙ্গলবার রাতে রাজধানীতে মডার্ন ওয়ান স্টপ আর্থ্রারাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের আয়োজনে ‘টেইলর টু ট্রিট ওয়ে নি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাঁটু ব্যথার রোগীদের সঠিক চিকিৎসার ধাপগুলো সম্পর্কে চিকিৎসকদের অবহিতকরণের লক্ষ্যে এর আয়োজন করা হয়।
নানা কারণে হাঁটু ব্যাথা রোগ হতে পারে এমনটা উল্লেখ করে অধ্যাপক নজরুল বলেন, ‘দেশের শতকরা দশজন বয়স্ক মানুষ হাঁটু ব্যথা রোগে ভোগেন। এই রোগ বয়সের কারণে, ওজন, বংশগত ইতিহাস যদি থাকে তাহলে হতে পারে। এছাড়া দৈনন্দিন বিভিন্ন যেসব কাজ করে যেমন- ওঠা, বসা, দৌঁড়ে গাড়িতে ওঠা, সিঁড়িতে ওঠা, লাফ দিয়ে বাস থেকে নামার ফলে হাঁটুর তরুণাস্থির ক্ষয় হয়। ফলে একটি হাঁটুর হাড় একটির সঙ্গে আর একটি লেগে যায়। এই ঘর্ষণের কারণেই মানুষ হাঁটুতে ব্যথা অনুভব করে।’

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য এই রোগটি চলমান। তাই যদি শুরুতেই সঠিক চিকিৎসা না হয়, রোগীরাও যদি বিষয়টি না বুঝেন আর ধাপে ধাপে চিকিৎসা না হয়, তাহলে একসময় হাঁটু প্রতিস্থাপন করতে হয়।’

এই চিকিৎসক আরো বলেন, ‘হাঁটু ব্যথা বাত রোগের ফলে রোগীদের জীবন মান কমে যায়। অনেককে হুইল চেয়ারে করে চলাচল করতে হয়। স্বাভাবিক চলাফেরাও করতে পারেন না, ফলে ঘরের মধ্যেই তাদের জীবন ধারণ করতে হয়।’

এই রোগের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে জটিলতার কথা তুলে তিনি বলেন, ‘যেহেতু বয়সকালে এই সমস্যার তৈরি হয় তখন অনেকের ডায়েবেটিকস, হার্ট ও কিডনির সমস্যা হয়। তাই তাকে অনেক ওষুধ খেতে হয়। আবার অনেক সময় কিছু ওষুধ দেয়াও যায় না রোগীদের। গবেষণা বলছে, দীর্ঘদিন ধরে খেয়ে আসা কিছু ওষুধ আছে যা এমন রোগীদের জন্য নিরাপদ নয়।’

এই সমস্যায় হাঁটুর জয়েন্টে ইনজেকশন দেয়ার বিষয়টি নিয়ে এই চিকিৎসক বলেন, ‘এই  ইনজেকশনও বেশিদিন কাজ করে না। আবার দামি কিছু ইনজেকশন আছে, যা হয়ত রোগীকে বেশিদিন ভালো রাখে। কিন্তু তাও সবার জন্য সমান কাজ করে না। তখন অনিয়ম এই মানুষগুলোর জন্য নিয়মে পরিণত হয়। এই মানুষগুলো এক পর্যায়ে স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে সরে যায়। ফলে পরিবার ও সমাজের বোঝা হয়ে দাঁড়ায়।’

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘এই সমস্যা থেকে রোগীদের পরিত্রাণ পেতে চিকিৎসকদের যুগোপযুগী করতে ‘টেইলর টু ট্রিট ওয়ে নি’ প্রোগ্রাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD