বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তুর্কি সংস্কৃতির প্রথম বাংলা সাময়িকী ‘মেরহাবা’ প্রকাশিত

তুর্কি সংস্কৃতির প্রথম বাংলা সাময়িকী ‘মেরহাবা’ প্রকাশিত

Sharing is caring!

তুর্কি জীবনাচার, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বাংলা ভাষায় প্রথম সাময়িকী ‘মেরহাবা’ প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, মিডিয়া বিশ্লেষক ও গবেষক সরোজ মেহেদীর সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট সাময়িকীটি প্রকাশ করেছে।

মেরহাবা’র উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া।
 
সাময়িকীটিতে তুরস্ক ভ্রমণের কাহিনী, সেখানকার মানুষের জীবনযাত্রা, তুর্কি সাহিত্যিক বা মনীষীদের গল্প প্রভৃতি বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুর্কি ভাষার শিক্ষার্থীরা লিখেছেন। আছে তুরস্কে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উপযোগী পরামর্শও।

সাময়িকীর সহ সম্পাদক হিসেবে রয়েছেন মুহিব্বুল্লাহ শাহীন। এছাড়া সম্পাদনা পরিষদের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন এমএএ বাদশাহ আলমগীর, মাসুম বিল্লাহ, আবু তাহের উজ্জ্বল, সানজিদা আক্তার, সোনিয়া আক্তার, নাইমুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমানসহ তুর্কি ভাষা বিভাগের শিক্ষার্থীরা।

তুর্কি ভাষা প্রোগ্রামের সমন্বয়ক ও সাময়িকীর সম্পাদক সরোজ মেহেদী বলেন, তুর্কিদের সঙ্গে বাঙালি মুসলমানের যে ঐতিহাসিক সম্পর্ক, সে তুলনায় এই দুই জনগোষ্ঠীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে যৌথ কাজ একেবারে নেই বললেই চলে। তাই এই সাময়িকীর প্রকাশ ইতিহাসের চাহিদা পূরণ করবে বলে আমাদের আশা। একইসঙ্গে আমার বিশ্বাস, এই সাময়িকী ভাতৃপ্রতিম এই দুই জাতির মধ্যে নতুন পথচলায় পাথেয় হবে।

তিনি তুর্কি ভাষা বিভাগের ২০১৮-২০১৯ সেশনের সব শিক্ষার্থী, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমন একটি কাজে সহযোগী হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কেউ চাইলে আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে সাময়িকীটির কপি সংগ্রহ করতে পারবেন বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD