বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
তৈলাক্ত ত্বক শীতের আশীর্বাদ কিন্তু পুরো বছর…

তৈলাক্ত ত্বক শীতের আশীর্বাদ কিন্তু পুরো বছর…

Sharing is caring!

তৈলাক্ত ত্বক শুষ্কতা থেকে রক্ষা করে বলে শীতের সময়ে আশীর্বাদ হলেও বছরের অন্য সময়ে বেশ ভোগায়। বিশেষ করে ধুলো-ময়লা খুব দ্রুত টানে। একটু শখ করে সাজার পর ত্বক ঘামলে তেলতেলে লাগে, মেকআপ গলে যায়।  তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যাও বেশি হয়।

ত্বক তৈলাক্ত এজন্য মন খারাপ করার কিছু নেই। নিয়মিত পরিচর্যা আর খানিকটা সচেতন হলেই তৈলাক্ত ত্বকও হয়ে উঠবে মসৃণ, কোমল আর উজ্জ্বল।

ত্বকের পরিচর্যা সম্পর্কে আমরা জেনে নেই:

মুখ ছোঁয়ার আগে আমাদের অবশ্যই ভালো করে হাত ধুয়ে নিতে হবে যাতে হাতে লুকিয়ে থাকা জীবাণু আর ময়লা আমাদের ত্বক পর্যন্ত না যেতে পারে।

ব্রণের সমস্যার প্রতিকারে বিভিন্ন রাসায়নিক উপাদান সমৃদ্ধ বাজারজাত পণ্য ব্যবহার করার চেয়ে ঘরোয়া সামগ্রীই সবচেয়ে ভালো আর নিরাপদ। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ারও ভয় থাকেনা। 

তৈলাক্ত ত্বকের জন্য এক টুকরো পাকা কলা ভালোভাবে চটকে নিয়ে এতে কয়েক ফোঁটা শসার রস মেশান। এরপর মুখে,গলায় ও ঘাড়ে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

এক চা-চামচ মুগ ডাল সামান্য কাঁচা দুধে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে মুখে-ঘাড়ে মাখুন। একটু ঘষে ১০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এটি ত্বকের ওপরের মরা কোষের আবরণ সরিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD