সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ এমন একটি দেশ, যার অনেক স্বর্ণালী অতীত রয়েছে: নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স

বাংলাদেশ এমন একটি দেশ, যার অনেক স্বর্ণালী অতীত রয়েছে: নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার অনেক স্বর্ণালী অতীত রয়েছে। সেসব স্বর্ণালী অতীতকে ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে স্বর্ণালী অতীতের গর্বকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের একটি আবাসিক হোটেল মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নেদারল্যান্ডের অর্থ সহায়তায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট্রের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রদূত আরও বলেন, গত ৫০ বছরেরও বেশি সময় ধরে নেদারল্যান্ড সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে উন্নয়নের অংশীদার হিসেবে। নেদারল্যান্ড বাংলাদেশের সবকিছুর সম-অধিকার নিয়ে কাজ করে যাবে। যেভাবে পূর্বে কাজ করে এসেছে সেইভাবে কাজ করে যাবে।

তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নেদারল্যান্ড সরকার কাজ করে না। তারা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে এবং বাংলাদেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যে নতুন একটা সময় পার করছে, সেই নতুন সময়ের দায়িত্ববোধ সাংবাদিকদেরও আছে। সেই দায়িত্ব থেকে সাংবাদিকদেরও সমাজ গড়তে ভূমিকা নিতে হবে।

সেই সঙ্গে তরুণ প্রজন্ম যে নতুন সময়টাতে আমাদের নিয়ে এসেছে তাদেরও গাইড করতে হবে এবং তাদেরও সাপোর্ট দিতে হবে যাতে স্প্রিটটা ধরে রাখতে পারি।

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ফেরদৌস সোহাগ, সাইফুর রহমান মিরন, সাইদ মেমন, কাওসার হোসেন ও মুশফিক সৌরভ।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কাওসার হোসেন রানা, আরিফিন তুষার, আল আমিন জুয়েল ও কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD