শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পটুয়াখালীর মহাসড়কে বাসের ধাক্কায় তহসিলদার মানিকের মৃত্যু

পটুয়াখালীর মহাসড়কে বাসের ধাক্কায় তহসিলদার মানিকের মৃত্যু

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী-টু-কুয়াকাটা মহাসড়কে চলমান পরিবহন বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অদ্য (২৫ নভেম্বর) সোমবার দুপুর ১২ টার দিকে পটুয়াখালী সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের করমজাতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায়।

ঘটনাসূত্রে জানা যায়,নিহতের নাম এম ডি গোলাম মাওলা মানিক (৪৪)। তিনি পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তা এলাকার আবদুল মান্নান সিকদারের ছেলে।

গোলাম মাওলা মানিক কলা পাড়া ইউনিয়নের নয়াকাটা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা ছিলেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঢাকাগামী একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিলো, পথি মধ্যে পটুয়াখালী সদর উপজেলার করমজাতলা নামক স্থানে পৌছলে উল্টো দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এম ডি গোলাম মাওলা মানিকের মৃত্যু ঘটে। এ ঘটনার পর ঘাতক এনা পরিবহনের চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করে রাখে।

এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি মারা গেছেন। বাসটি আটক আছে কিন্তুু বাসের চালক পালিয়ে গেছে।

তহসিলদার গোলাম মাওলা মানিকের মৃত্যুতে পটুয়াখালী জেলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সমিতির সভাপতি মো. শাহজাহান শিকদার ও সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD