বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সিডরে নিহতদের স্মরনে কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন

সিডরে নিহতদের স্মরনে কলাপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে ও এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় দেশে আঘাত হানা বিভিন্ন সুপার সাইক্লোন সহ জলবায়ু নিয়ে প্রজেক্টের মাধ্যমে ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দীন আহমেদ টিপু সহ আমরা কলাপাড়াবাসী সংগঠনের সদস্যরা।

বক্তারা সিডরে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার সহ দুর্যোগ মোকাবেলায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD