রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় সাপুড়ের কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা শাপ উদ্ধার

কলাপাড়ায় সাপুড়ের কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা শাপ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামের এক সাপুড়িয়ার কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যর ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর ১ টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা। সোমবার রাত নয়টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়।

এসময় এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সংগঠনটির সদস্যরা। ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, ওই সাপুড়িয়া সাপ দুটি দিয়ে খেলা দেখাচ্ছিল। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল  উপস্থিত হয়ে সাপ দুটিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে সাপ দুটি বনে অবমুক্ত করা হবে। দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিশ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD