শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বিহীতপূজার মাধ্যমে মন্ডপে মন্ডপে মহাষষ্ঠী দূর্গা পূজার উদ্বোধন

কলাপাড়ায় বিহীতপূজার মাধ্যমে মন্ডপে মন্ডপে মহাষষ্ঠী দূর্গা পূজার উদ্বোধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপড়ায় কল্পারম্ভ ও ষষ্ঠী বিহীতপূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার সূচনা হয়েছে।
বুধবার সকাল সাতটায় উপজেলার অধিকাংশ মন্ডপে দেবী দূর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। এসময় ধুপের ধোঁয়া, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।
মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরনে সুর প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে এ উপজেলার ১৪ টি মন্ডপে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের পুরোহিত শিশির চক্রবর্তী বলেন, আজকে সকালে শ্রী শ্রী দূর্গা মায়ের ষষ্ঠী পূজা শুরু হয়েছে। এছাড়া আজকে সন্ধ্যায় দেবীর অধিবাস অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দূর্গা মায়ের কাছে আমরা কমনা করছি। বিশ্বের সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
তারিখঃ০৯.১০.২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD