রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে সেই এতিমখানার শিশুদের পাশে জেলা প্রশাসক

বরিশালে সেই এতিমখানার শিশুদের পাশে জেলা প্রশাসক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছ গ্রামে অবস্থিত রহমানিয়া কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার এতিমখানা শিশুদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বরিশালের জেলা প্রশাসক এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় তিনি এতিমখানায় দুই টন চাল ও নগদ ১০ হাজার টাকা অনুদান দেন। পাশাপাশি আগামী ছয় মাসের আহার্য দেওয়ায় প্রতিশ্রুতি দেন।

এছাড়াও হাফেজিয়া মাদ্রাসার সমাজসেবার রেজিস্ট্রেশন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক অজিয়র।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং মাদ্রাসার পরিচালক মো. নুরুল ইসলাম ফিরোজী। এদিকে অনুদান পেয়ে মাদ্রাসার এতিম শিশুদের মুখে হাসি ফুটেছে। 

সূত্রে জানা যায়, এক বছর আগে একটি ভাড়া বাড়িতে ছিল এ এতিমখানা ও মাদ্রাসাটি। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে জেলা পরিষদের মাধ্যমে ১৫ লাখ টাকা অনুদান পায় মাদ্রাসাটি। সেই অনুদান দিয়ে জমি ক্রয়সহ চারতলা ভিত্তির ওপর এক তলা ভবনসহ অন্যান্য স্থাপনার কাজ সম্পন্ন করা হয়েছে। এতে অনুদানের টাকা শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চরম অর্থ সঙ্কটে ভুগতে শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। তারপর মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো রয়েছে পানি ও বিদ্যুৎ সমস্যা।

শুধু তাই নয় বর্তমানে অর্থের অভাবে না খেয়ে জীবন-যাপন করছে শতাধিক এতিম শিশু। গত এক সপ্তাহ ধরে মাদ্রাসায় চাল-ডাল না থাকায় দুপুরে মুড়ি খেয়ে বেঁচে আছে এতিমরা। অন্য দিকে মাদ্রাসার কাজও বন্ধ। মাদ্রাসার পরিচালক টাকার চিন্তায় হতাশ হয়ে পড়ছে। পরে মুড়ি নয়তো, একবেলা খেয়ে দিন কাটছে এতিমদের। এ সংক্রান্ত একটি প্রতিবেদনটি একটি পাঠক প্রিয় অনলাইনরে প্রকাশিত হয়। এরপর মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে সমাজের বিত্তবান ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাদ্রাসায় যোগাযোগ শুরু করেন। এরইমধ্যে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD