রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় চিংগড়িয়া ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনালে বাদুরতলী একাদশ চ্যাম্পিয়ন

কলাপাড়ায় চিংগড়িয়া ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনালে বাদুরতলী একাদশ চ্যাম্পিয়ন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় চিংগড়িয়া জুনিয়র ক্লাব কতৃক আয়োজিত চিংগড়িয়া ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চিংগড়িয়া বালুর মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গাজী মো.সুমন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি বিল্লাল খান কাবুল, কলাপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো.বশির উদ্দিন হাওলাদার, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, যুগ্ম আহবায়ক রেহান উদ্দিন রায়হান, সদস্য সচিব নূর এ এলাহি, কলাপাড়া পৌর যুবদলের আহবায়ক সদস্য দেবাশীষ সিকদার কালা, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মো. নিয়াজ মোর্শেদ, টিয়াখালী ইউপির ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রিন্স গাজী, নীলগঞ্জ ১ নং ওয়ার্ড যুবদল নেতা বশির উদ্দিন প্রমুখ।

খেলা পরিচালনা করেন মো.জাহিদ হোসেন। বাদুরতলী একাদশ এবং কালভার্ট একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে বাদুরতলী একাদশ ৪/৩ গোলে কালভার্ট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চিংগড়িয়া যুব উন্নয়ন ক্লাব’র উপদেষ্টা দেবাশীষ সিকদার কালা জানান, কলাপাড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ড’র(চিংগড়িয়া) যুবসমাজের সমন্বয়ে গঠিত চিংগড়িয়া যুব ক্লাব গঠিত হয়েছে। এ ধরনের খেলাধুলার সাথে এ ক্লাব সবসময় পৃষ্ঠপোষণ করে থাকে।

উদ্বোধনী বক্তব্যে গাজী মো.সুমন বলেন, যুবসমাজকে মাদক এবং মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। চিংগড়িয়া যুব ক্লাবকে এই ধরনের টূর্ণামেন্ট আয়োজন করায় ধন্যবাদ জানান তিনি।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

২৩/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD