রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বরিশালে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Sharing is caring!

ক্রইমসিন২৪ : বরিশাল জেলার গৌরনদী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড টরকীর চর এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (০৬ জুলাই) সকালে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত আজিজুল হকের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ( ০৪ জুলাই) দুপুরে টরকীর চর এলাকার মো. পান্নুর বখে যাওয়া  ছেলে আজিজুল হক প্রতিবেশী ছয় বছরের এক শিশুকে ডেকে নিয়ে যায়। 

পরে তার মুখ চেপে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ভুক্তভোগী শিশুটিকে শনিবার সকালে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, শিশুটির মা বাদী হয়ে ধর্ষক আজিজুল হকের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD