রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বর্তমান সরকারের আমলে শিক্ষার গুণগতমান বেড়েছে

বর্তমান সরকারের আমলে শিক্ষার গুণগতমান বেড়েছে

Sharing is caring!

ক্রইমসিন২৪ :পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার গুণগতমান বেড়েছে। গত ১০ বছর আগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, আর এখন কতোটা উন্নত হয়েছে তা আপনারাই দেখছেন।

শনিবার (৬ জুলাই) দুপুরে বরিশাল সদর উপজেলা কার্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাথমিক শিক্ষা বিভাগ বরিশাল সদর এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে। আর সময়ের প্রয়োজনের তাগিদে তাই প্রাথমিক স্তর থেকেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বছরের প্রথম দিন বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান আপনারাই করবেন। তাদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশ ও জাতির সঠিক ইতিহাস শিশুদের কাছে তুলে ধরতে হবে। যাতে তারা সঠিক জ্ঞান অর্জন করতে পারে।  আর শিক্ষকদেরও সরকার বেতন-ভাতাসহ সুযোগ-সুবিধা আগের থেকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) উর্মি ভৌমিক, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদার।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বরিশাল বিভাগের সদর উপজেলার ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৩৬টি মাল্টিমিডিয়া ও ৩০৭টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে একাধিক মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD