বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
বাউফলে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

বাউফলে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

Sharing is caring!

বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে হযরত মুহম্মদ (স:) এর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রেনেসাঁ যুবসংঘ দ্বীপাশা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার দ্বীপাশা ইসলামীয়া দাখিল মাদ্রাসা হলরুমে এর আয়োজন করা হয়।

রেনেসাঁ যুবসংঘ দ্বীপাশা, সামাজিক ও পরিবেশবাদি সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি’র পরিচালোনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা: ইয়াকুব শরিফ ডিগ্রী কলেজে’র সহকারি অধ্যাপক মো. রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দ্বীপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুর রহমান, সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) শিক্ষক বশির আহম্মেদ মৃধা, মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়া উদ্দিন মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মিলাদ শেষে দ্বিপাশা দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ২শ ৫০ টি পেয়ারা চারা তুলে দিয়েছে সংগঠনটির সদস্যরা।


মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি।

তারিখ-১৭/০৯/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD