মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বঙ্গোপসাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বঙ্গোপসাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের  কারনে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
শুক্রবার সকাল নয়টা থেকে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। এদিকে গভীর স্থল নিম্নচাপের  কারনে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে সকল মাছধরা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, অধিকাংশ জেলারা মহিপুর-আলীপুর শিববাড়িয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে, বাকিরা আসতেছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD