বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বহিষ্কার

বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বহিষ্কার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমের বিরুদ্ধে অন্যের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে। যে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক এ ব্যবস্থা গ্রহণ করেন।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলেরর সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ইব্রাহিম খলিলুল্লাহ নাঈমের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD