রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই- মেনন

দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই- মেনন

Sharing is caring!

ক্রইমসিন২৪ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। শুধু বাইরেই নয়, আমি জাতীয় সংসদেও বলেছি এ কথা। শুক্রবার (০৫ জুলাই) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার প্রয়াত নেতা মাহমুদুল আলম কালু ভাইয়ের শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার আয়োজনে স্মরন সভায় মেনন আরো বলেন, বিভিন্ন গনমাধ্যমে দেখলাম গতকাল বরিশালে আওয়ামীলীগের বিভাগীয় সভায় এখানকার নেতারা বলেছেন আওয়ামীলীগে হাইব্রিড নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। কিন্তু আমি বলি, যেখানে ক্ষমতা আর অর্থের বিষয় জড়িত রয়েছে, সেখানে তারা কোনোদিনই তাদের উৎখাত করতে পারবে না, তা সম্ভবও না। এসময় তিনি লুটপাটের বিরুদ্ধে লড়াই করে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সাহস নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে শোক ও স্মরণ সভায় বক্তব্য রাখেন—রাশেদ খান মেননের সহধর্মিনী লুৎফন্নেছা খান-এমপি ও প্রয়াত মাহমুদুল আলম কালু ভাইয়ের স্ত্রী রোমেনা বেগম। বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক (সাবেক এমপি) এ্যাড. টিপু সুলতানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন—বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তরুণ চন্দ্র দে, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল জেলার নেতা অধ্যাপক জলিলুর রহমান, বরিশাল জাসদের জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, গণফোরামের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ। সভার পূর্বে মাহমুদুল আলমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাশেদ খান মেননসহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD