বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সড়ক দুর্ঘটনায় আহত ৯

সড়ক দুর্ঘটনায় আহত ৯

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ফেনীতে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ৯ স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া আরআর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মালেক মিয়া (২৩), রিফাত হোসেন (২১), মো. লিয়াকত (২৬), মঈন উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২৫), নিজাম উদ্দিন (২৫), তাকরিন আহমেদ (২৭) ও ইয়াকুব আলী (২৭)। তারা সাতকানিয়া থেকে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন।

সূত্র জানায়, ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে পিকআপ করে স্বেচ্ছাসেবকরা ফিরছিলেন।

পিকআপটি সীতাকুণ্ডে আরআর টেক্সটাইল মিল এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়।

গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD