বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
মুড়ি নয়তো একবেলা খেয়ে দিন কাটছে এতিমদের

মুড়ি নয়তো একবেলা খেয়ে দিন কাটছে এতিমদের

Sharing is caring!

ক্রইমসিন২৪ :আর্থিক সংকটে একবেলা খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের রহমানিয়া কিরাতুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিশুদের। গত একসপ্তাহ ধরে এ সমস্যা চলছে বলে জানিয়েছেন মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী। তিনি জানান, কখনো কখনো খাবারের মধ্যে শুধু মুড়ি খেয়েও দিন পাড় করতে হচ্ছে এতিমখানার শিশুদের। জানাগেছে, ২০১৪ সালে তার উদ্যোগে পলাশপুর গুচ্ছ গ্রামে এতিমখানা ও মাদ্রাসাটি চালু করা হয়। সেসময় থেকেই একটি ভাড়া বাসার কয়েকটি কক্ষে পরিচালিত হতো। পরে বছরখানেক আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ জেলা পরিষদের মাধ্যমে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। যে অনুদান দিয়ে জমি ক্রয় ও চার তলা ভিত্তির ওপর ১ তলা ভবন নির্মান করা হয়েছে।  যদিও অর্থ সংকটে সে কাজের কিছু অংশ এখনো বাকি রয়েছে। মাদ্রাসা সূত্রে জানাগেছে, শুরুর দিকে ছাত্র সংখ্যা কম থাকলেও বর্তমানে এখানে শতাধিক শিক্ষার্থী রয়েছে। যারমধ্যে আবাসিকে অর্ধশত শিক্ষার্থী এবং ২০ জন এতিম শিশু শিক্ষার্থী রয়েছে। নুরুল ইসলাম ফিরোজী জানান, টাকার অভাবে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে আগেই। তাছাড়া মাদ্রাসায় পানি ও বিদ্যুতের সংকটও রয়েছে আগে থেকেই। আর এখন টাকার অভাবে আবাসিক ও এতিম ছাত্রদের খাবার সরবরাহ যথানিয়মে করা সম্ভব হচ্ছে না।  ছোট ছোট শিশুদের ভাতের বদলে মুড়িও খাওয়াতে হয়েছে।  সরকারি সহায়তা কিংবা সামাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন জানিয়ে মাদরাসার শিক্ষক হাফেজ মো. জহিরুল ইসলাম বলেন, ছোট ছোট এসব শিশুদের পেটে ক্ষুধা থাকলে পড়াশুনায় মন বসে না। গত কয়েকদিন ধরে কেউ সাহায্য করলে খানা হচ্ছে, না হলে না। সামাজের বিত্তবানদের বিষয়টি দেখা উচিত। নয়তো এতিম শিশুদের পড়াশুনা বন্ধ হয়ে যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD