রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ‍পৃথক অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ‍পৃথক অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

ক্রইমসিন২৪ :বরিশালে পৃথক অভিযানে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার (০৪ জুলাই) বরিশাল নগর ও গৌরনদীতে পৃথক এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান। বৃহষ্পতিবার দিবাগত রাতে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় এক ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এসময় পণ্যের মোড়ক ব্যবহার না করা ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করায় নগরের রুপাতলী এলাকা মোসলেম ফুড এর প্রোপাইটর মোঃ সাহেদ হোসেন ও ধান গবেষনা রোড এলাকার ডেইলী প্লাস ব্রেড এর প্রোপাইটর মোঃ সোহাগ হাওলাদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রানী মিত্র ও ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এসআই মোঃ আলমগীর কবির উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে গৌরনদী উপজেলার বাকাই বন্দরে অভিযান চালানো হয়। এসময় ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য না থাকায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD