রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
গলাচিপায় ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া- ২০১৯ সম্পুর্ন

গলাচিপায় ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া- ২০১৯ সম্পুর্ন

Sharing is caring!

মু. জিল্লুর রহমান জুয়েল (গলাচিপা, পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া -২০১৯ ইং দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রালয়ের অর্থায়নে ও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গোলখালী ইউনিয়ন এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বেলা ১১ টায় মো. কুতুব উদ্দিন এর সঞ্চালনায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (সিপিপি) বরিশাল, আব্দুর রশিদ, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাশির উদ্দিন, গলাচিপা উপজেলা টিম লিডার আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী)। 
এ সময় ঘূর্নিঝড় প্রস্তুতিমূলক বিভিন্ন রকমের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। উক্ত প্রামান্য চিত্রে সরাসরি শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, এ ধরনের কর্মসূচীর মাধ্যমে ঘূর্নিঝড় প্রস্তুতি মূলক মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও করনীয় সম্পর্কে সাধারন জনগনের মাঝে বিষদভাবে তুলে ধরা হয়েছে। তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তারই সাথে বিভিন্ন ইউনিয়নে এ ধরনের কর্মসূচী অনুষ্ঠানের আহবান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন স্তরের নারী-পুরুষ সহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD