মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কুমিল্লায় পানির স্রোতে তলিয়ে প্রাণ গেল ২

কুমিল্লায় পানির স্রোতে তলিয়ে প্রাণ গেল ২

Sharing is caring!

কুমিল্লার তিতাসে মাদরাসা থেকে ফেরার পথে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে দুই চাচাতো বোন মারা গেছে।

(২৫ আগস্ট) দুপুরে উপজেলা বাগাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) ও একই এলাকার মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং নয়াকান্দি ইসহাকিয়া সহিনিয়া দারুল কোরআন মাদরাসার ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, চাচাতো ও জেঠাত দুইবোন সকালে রাস্তা দিয়ে হাঁটু পানির ওপর মাদ্রাসায় যায়।

রোববার সকালে রাস্তা দিয়ে হাঁটুপানি ভেঙে মাদরাসায় যায় দুজন। ছুটি হওয়ার পর চারজন মিলে বাড়িতে ফেরার পথে রাস্তার ওপর কোমর সমান পানির প্রবল স্রোত ছিল।

এ সময় পানির স্রোতে শিক্ষার্থী আয়েশা ও সামিয়া তলিয়ে যায়। অন্য দুই শিক্ষার্থী বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে।

পরে বাড়ির আশেপাশের লোকজন এসে উদ্ধারের চেষ্টা চালায়। এলাকাবাসী এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD