রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
আগৈলঝাড়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

আগৈলঝাড়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

ক্রইমসিন২৪ : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসাইল বাজারে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বিএসটিআই এর পরীক্ষায় মান অনুত্তীর্ণ বিপুল পরিমান কুলসন সেমাই, মুসকান লবন ধ্বংস করেছে তারা।

বুধবার (০৩ জুলাই) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, বাজার তদারকিমূলক অভিযানে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রিয় না করায় বাসাইল বাজারের রহমতুল্লাহ স্টোরকে ৬ হাজার, সুমন স্টেরকে ২ হাজার, ওজনে কম দেয়ায় বিধান মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় নিমাই মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর সুরু লাল সিকদার, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা ও আগৈলঝাড়া থানা পুলিশের একটি টিম। অভিযানকালে উপস্থিত নাগরিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিত করার পাশাপাশি এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD