রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

বরিশালে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

Sharing is caring!

ক্রইমসিন২৪ :বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এমএ জলিল সেতুতে অস্ত্র ঠেকিয়ে ডাচবাংলা ব্যাংকের এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (০৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি।

ছিনতাইয়ের শিকার রিয়াজ মোল্লা গৌরনদীর ডাচবাংলা ব্যাংকের এজেন্ট এবং একই উপজেলার মাহিলাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন মোল্লার ছেলে।

রিয়াজ মোল্লা জানান, তিনি ডাচ বাংলা ব্যাংকের গৌরনদীর বাটাজোর, সরিকল, চাঁদশি, বাকাইল ও গৌরনদী সদর এলাকার সুপার এজেন্ট। বুধবার বিকালে বাটাজোর, সরিকল ও গৌরনদী এজেন্টে কালেকশনের ১২ লাখ টাকা ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন।

পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর ধানাধীন মেজর এমএ জলিল সেতুর টোল প্লাজা অতিক্রম করে ব্রিজের পার হওয়ার সময় চোখে ধুলা পড়ে। ব্রিজের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলের থামিয়ে চোখ পরিস্কার করছিলেন তিনি। এসময় হঠাৎ করেই অপর দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পড়া চার ব্যক্তি অস্ত্রের মুখে তার সাথে থাকা ব্যাগভর্তি ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়। তাৎক্ষনিকভাবে বিষয়টি ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার সহ উর্ধ্বতন কর্মকর্তা এবং উজিরপুর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে রাতে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রকিব উদ্দিন, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আকরাম হোসেন সহ উজিরপুর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, টাকা ছিনতাই’র খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কন্ট্রোল রুমের মাধ্যমে সকল থানা পুলিশকে অবহিত করা হয়।

ওসি আরো বলেন, মেজর এমএ জলিল সেতুর টোল প্লাজা সহ সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নত করার চেষ্টা করছি। তাছাড়া রাত সাড়ে ১২টার দিকে ছিনতাইর শিকার রিয়াজ মোল্লা থানায় একটি ডায়েরী করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD