শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মান ক্ষুন্নকর পোষ্ট, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সহ তিন জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মান ক্ষুন্নকর পোষ্ট, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সহ তিন জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপি’র ছবি, ভিডিও সুপার এডিট করে তথ্যের পরিবর্তন করে তাঁর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা ব্যক্তিনির ছবি বসিয়ে নতুন তথ্যের সংযুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মান ক্ষুন্নকর পোষ্ট’র ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগসহ তিন জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ পাটোয়ারী বাদী হয়ে বুধবার (১০জুলাই) বিকেলে বরিশাল সাইবার ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুক’র সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদীর দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। বাদীর নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া এ ঘটনায় শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম কলাপাড়া থানায় ৩৪৪ নম্বর জিডি দায়ের করেছেন। এর আগে প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের দায়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রাঙ্গাবালী থানায় ৩১৬ নম্বর সাধারন ডায়েরী দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ’র নির্দেশে তার সহযোগী আরিফ বিল্লাহ নাসিম, রনি হোসেন রকি তাদের ফেসবুক আইডিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান’র অনুমতি ব্যতিরেকে তাঁর ছবি, ভিডিও সুপার এডিট করে তথ্যের পরিবর্তন করে ও মুছে ফেলে প্রতিমন্ত্রীর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা ব্যক্তিনির ছবি বসিয়ে নতুন তথ্যের সংযুক্তি করে মান সন্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেসবুকে প্রচার করে। আসামীরা তাদের নিজ নিজ ফেসবুক আইডি দিয়া এমন তথ্য প্রচার করায় আইন শৃংখলার অবনতি ঘটানো সহ সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শত্রুতা, ঘৃনা, ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে। বিষয়টি বাদী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
নতুবা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর চরম ভাবে ভাবমূর্তি  ক্ষুন্ন হয়েছে বলে বাদী তার মামলায় উল্লেখ করেন।
এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ বলেন, ’রকি এবং আরিফ দলের সহযোগী সংগঠনের নেতা কর্মী। তারা প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানক্ষুন্নকর কোন পোষ্ট করেছে কিনা, আমার জানা নেই। তবে এ মামলায় আমাকে কেন আসামী করা হয়েছে আমি জানিনা।
মোয়াজ্জেম হোসেন
১১-০৭-২০২৪।
 কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD