রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে প্রথম বারের মত নগরীর হাতেম আলী চৌমাথা মহাসড়ক অবরোধ করে রেখে আন্দোলন করেছে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার ১০ই জুলাই সকাল ১১টা থেকে মানববন্ধন এবং পরে সড়ক অবরোধ করা হয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবিসহ কোটা বাতিল উথাপন করেন। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

কোটা আন্দোলনরত অনার্স ৩য় বর্ষের ব্যবস্হাপনা বিভাগের শিক্ষার্থী ফেরদৌস বলেন, আমরা কোটার বিরোধী। সকল সুবিধা কোটাধারীরা পাবে মেধার মূল্যায়ন হবেনা তা হতে দেয়া যাবে না।

কোটা বাতিল করে আদালত দ্রুত রায় প্রদান করবেন। যদি তা বাতিল না হয়, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলনকারী অনার্সের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে এতো পরিমানে কোটা থাকতে পারে না।

শুধুমাত্র প্রতিবন্ধী কোটা পদ্ধতি থাকবে। কোটা বাতিল হোক এটাই আমাদের চাওয়া।এসময়ে বৃস্টি উপেক্ষা করে সড়কে কোটা আন্দোলন কারীদের স্লোগানে মুখরিত হয়ে পড়ে। এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।

এদিকে রুপাতলী থেকে নথুল্লাবাদ টার্মিনাল এবং গড়িয়ার পাড় থেকে নথুল্লাবাদ দীর্ঘ যানজট সৃষ্টি হয়।এতে ভোগান্তিতে বেশি পড়েন বৃদ্ধ ও শিশুরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD