বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
গলাচিপায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ

গলাচিপায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ

Sharing is caring!

 মোঃ নাসির উদ্দিন গলাচিপা ’প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ফাউন্ডেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (FSDI) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ক্ষতিগ্রস্তদের হাতে নগদ দুইহাজার টাকা ও ত্রাণ সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সজল দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।

এসময় পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, চিনি, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া দেয়া হয়।

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ত্রাণ পেয়ে খুশী হলেও সরকারের কাছে উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে তালিকা গঠন করতে হবে।

সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্ততের সহায়তায় আন্তরিক। গণহারে তালিকা না বানিয়ে বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা গঠন করে সরকারি সহয়তা দেয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD