শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে নৌকা র‌্যালি

নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে বরিশালে নৌকা র‌্যালি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগের দাবিতে বরিশালে ব্যতিক্রমী নৌকা র‌্যালি করেছে মান্তা জনগোষ্ঠীরা। শুক্রবার বিকেলে বরিশাল সদর উপজেলার বুখাইনগর নদী, বিঘাই নদী ও কালাবদর নদীতে এই র‌্যালি হয়।

মান্তা সর্দার সরদার মোহাম্মদ জসিমের নেতৃত্বে বক্তারা বলেন, আমরা ঝড়, বন্যা মোকাবিলা করে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। তাই আগের মত নদীতে মাছ ধরা না পরায় সংসার নিয়ে বিপদে রয়েছি। জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করেও জলবায়ু পরিবর্তনের কারণে নির্দোষ ভূক্তভোগী আমরা।

এসময় মান্তা সম্প্রদায়ের ব্যক্তিরা ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি তোলেন।
পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই কর্মসূচির আয়োজন করে, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের (ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের) প্রোগ্রাম ও পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব, বিভাগীয় সমন্বয়কারী আশিকুর রহমান নিরব ও ময়ূরী আক্তার টুম্পাসহ প্রমুখ।

প্রসঙ্গত, নৌকাতেই বসবাস মান্তাদের। তাদের রান্না, খাওয়া, ঘুমানো সবই চলে সেখানে নৌকায়। বর্তমানে মান্তাদের প্রায় ৫০টি পরিবার বরিশাল সদর উপজেলা সংলগ্ন নদীতে বসবাস করছে। নদ-নদীতে মাছ ধরাই তাঁদের একমাত্র জীবিকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD