বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

বরিশালে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে ঝালকাঠির পৃথক চারটি কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে আটক করেছে। গতকাল সকালে
বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ বরিশালের মিডিয়া সেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে, ঝালকাঠি জেলা শহর এলাকায় কিশোর গ্যাং চক্র সক্রিয় আছে। তারা বিভিন্ন সময় মারধর, ছিনতাই, ইভটিজিং, গ্যাং কালচার, বয়োজ্যেষ্ঠদের অশ্লিল ভাষায় গালাগালিসহ বিভিন্ন অপরাধ করে ও দলগতভাবে চলাফেরা করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ সিপিএসসি কোম্পানির সদস্যরা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঝালকাঠি জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে অভিযান চালায়। অভিযানে শহরের পৌর মিনিপার্ক এলাকা থেকে কিশোর গ্যাং শিহাব গ্রুপের লিডার ও বরফপাশা এলাকার মো. শিহাব (১৭), নুরুল্লাপুর এলাকার মো. আজিজুল হাওলাদার (১৯), ফকির বাড়ি এলাকার রবিন হাওলাদার (১৭), চাঁদকাঠি এলাকার মো. রুমান (১৭) ও মধুপুুর এলাকার মো. হৃদয়কে (১৭) আটক করা হয়।

এদিকে জেলা নির্বাচন অফিস সংলগ্ন এলাকা থেকে কিশোর গ্যাং সাব্বির গ্রুপের গ্রুপের লিডার বাসন্ডা এলাকার মো. সাব্বির খান (১৮), মো. গোলাম মোর্শেদ (১৮), উদ্বোধন স্কুুল সংলগ্ন এলাকার মো. মারুফ (১৭), পুরাতন কলেজ খেয়াঘাট এলাকার মো. রাফি হাওলাদার (১৬) ও চাঁদকাঠি এলাকার মো. স্বাধীন হাওলাদারকে (২১) আটক করা হয়।

এছাড়া টেকনিক্যাল স্কুুল অ্যান্ড কলেজ মোড় থেকে কিশোর গ্যাং রাফিম গ্রুপের লিডার রুপনগর এলাকার মো. রাফিম ইসলাম জিসান (১৭), পুরাতন কলেজ জেলেপাড়া এলাকার মো. শান্ত মাঝি (১৭), চরভাটারাকান্দা এলাকার মো. নাজমুল খান (১৭), কাঠপট্টি ট্রলারঘাট এলাকার জিহাদ হাওলাদার (১৭) ও বৈধারাপুর এলাকার মো. সিদ্দিকুর রহমান শাওনকে (১৬) আটক করা হয়।

এছাড়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে কিশোর গ্যাং সজিব গ্রুপের গ্রুপ লিডার চরভাটারাকান্দা এলাকার মো. সজিব হাওলাদার (১৭), একই এলাকার মো. রনি হাওলাদার (১৭), কৃষ্ণকাঠি এলাকার জুবায়ের খলিফা (১৭), গাবখান ব্রিজ সংলগ্ন এলাকার মো. রমজান হোসেন (১৭) ও পূর্বচাঁদকাঠি এলাকার মিম খলিফাকে (১৭) আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD