রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতির বিক্ষোভ সমাবেশ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে গণসংহতির বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : গ্যাসের অযৌক্তিক মূল্য ‍বৃদ্ধির পায়াতারা বন্ধ ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (০২ ‍জুলাই) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব হারুণ অর রশিদ মাহামুদ, সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থানে থাকার পরেও আরেক দফা মূল্যবৃদ্ধির ঘোষনা অযৌক্তিক। কতিপয় লুটেরা ব্যবসায়ীর মুনাফার স্বার্থে জনগণের পকেট কেটে গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যাবে না।

সমাবেশ থেকে আগামী ৭ জুলাই বাম গনতান্ত্রিক জোটের হরতালে জনগনকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করার আহবান জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD