রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি শুরু করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ৯ টায় বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কমুার হল চত্ত্বরে অবস্থান করে কর্মসূচি পালন শুরু করে। যা চলবে বেলা ১ টা পর্যন্ত। কর্মসূচিতে বরিশাল জেলার ৬ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।  বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নুরুজ্জামান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সকল প্রকার সরকারি সুবিধা বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য একদফা দাবি বাস্তবায়নের আহ্বায়ক জানান। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সাংগঠন নেতারা। এদিকে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি আজ সকাল ৬ টা আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি, কঞ্জারভেন্সী সেবাসহ অন্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রয়েছে বলে জানান নেতৃবৃন্দ। বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন বলেন, বরিশাল জেলার ৬ টি পৌরসভার পাশাপাশি বিভাগের ২৭ টি পৌরসভায় আজ এ কর্মসূচি চলছে।  এ কর্মসূচিতে বরিশাল জেলার ৫ শত কর্মকর্তা-করমচারীসহ বিভাগের ২ হাজার ৩ শত কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেছে। গতকাল সোমবার সকাল ৯ টায় পৌরসভা কার্য়ালয় চত্বরে অবস্থান নিয়ে তাঁরা কর্মবিরতি পালন শুরু করেন, যা চলে বিকল ৫টা পর্যন্ত ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD