মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উপজেলা পরিষদ নির্বাচন, কলাপাড়ায় ১০ জনের মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচন, কলাপাড়ায় ১০ জনের মনোনয়নপত্র দাখিল

Sharing is caring!

 কলাপাড়া প্রতিনিধিঃ
চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে তিন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী ইসি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কৃষক লীগের সাবেক নেতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল ও পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোসাম্মৎ নাজমুন নাহার মলি, শাহিনা পারভীন সীমা, রাশিদা বেগম ও লাইজু হেলেন লাকি।
সূত্রটি আরও জানায়, ১২ই মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দের তারিখ রয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার মোস্তফা কামাল বলেন, ‘ কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৪ হাজার ৩৭২ জন পুরুষ ভোটার, ১ লাখ ১ হাজার ৫০ জন নারী ভোটার এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছেন।
”অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসি ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD