শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অতিরিক্ত দাবদাহে কুয়াকাটায় অসুস্থ দুই শিক্ষার্থী 

অতিরিক্ত দাবদাহে কুয়াকাটায় অসুস্থ দুই শিক্ষার্থী 

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ‘কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের’ দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে অতিরিক্ত দাবদাহে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাঁদেরকে ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।
জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে বেশ কিছুক্ষন বিদ্যুৎ না থাকায় মোসা. কারিমা ও মো. ইমান ইসা নামের ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়।
পরে ওই শিক্ষার্থীদের বাহিরে নিয়ে এসে পানি পান করান।
পরে ভবনের নিচে বাতাসের ব্যবস্থা করলে তারা সুস্থ হয়। এবং শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। অন্যান্য শিক্ষার্থীদেরকে খোলা জায়গায় রাখা হয়।
কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, গতকাল থেকে স্কুল খোলা।
কালকে সমস্যা হয়নি আজকে দশটায় ক্লাস শুরু কথা থাকলেও আমরা এর আগেই ক্লাস শুরু করি।
এবং দুপুর একটার মধ্যে শিক্ষার্থী ছেড়ে দেই। এরমধ্যেই সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।
সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে ফোন করেছি পরে বিদ্যুৎ দিয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী মাথা ব্যাথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন।
কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসারের দ্বায়িত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, অসুস্থ হওয়ার সাথে সাথেই খবরটা আমরা পেয়েছি। এখনই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেয়ার কথা বলা হয়েছে।
অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে, গাছের ছায়া এলাকায় বেশি বেশি থাকার আমরা পরামর্শ দিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD