সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব
কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ৩ শতাধিক  অসহায় রোগী পেলো ফ্রি চিকিৎসা সেবা

কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ৩ শতাধিক  অসহায় রোগী পেলো ফ্রি চিকিৎসা সেবা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধুর ১০৪ জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে ৩ শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ প্রদান করেছে বেসরকারী সংস্থা আশা।
সোমবার দিনভর মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ঔষধ প্রদান ও ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো সেবা গ্রহীতারা।
এসময় উপস্থিত ছিলেণ আশা কলাপাড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইউনুচ আলী ও আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার আলমগীর হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী মাহিনুর বেগম (৪৬) জানান, এখানের যে চিকিৎসক রয়েছে তার ব্যবহার অনেক ভালো। আজ এখানে ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনা টাকায় ঔষধ পেয়েছি। যারা বিনামূল্যে ঔষধ দিয়েছে তাদের জন্য দোয়া করি। অপর রোগী ছাবের হোসেন (৫৫) জানান, রোজা শুরুর পর থেকে বুকে অনেকটা ব্যথা অনুভব হয়।
রোজা রাখতেও অনেক কষ্ট হচ্ছিল। এখানে এসে ফ্রি চিকিৎসা পেয়েছি এবং বিনামূল্যে আমাকে এক মাসের গ্যাষ্ট্রিকের ঔষধ প্রদান করা হয়েছে।
আশা কলাপাড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইউনুচ আলী জানান, আলীপুর ও মহিপুরের বেশির ভাগ সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।
এখানে অনেক হতদরিদ্র জেলে পরিবার রয়েছে। যারা শহরে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেনা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ধরনের হতদরিদ্র ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD