রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ফরম ফিলাপে বিভিন্ন খাতে অযৌক্তি ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। রোববার (৩০ জুন) বেলা ১১ টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ও কলেজের সামনের সড়ক প্রদক্ষিন করে। মিছিলকারীরা পরবর্তিতে কলেজের প্রশাসনিক ভবনের গেটের সামনে সড়কে মানববন্ধন করে। তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদ ইসলামের সভাপতিত্বে এসময় আরিফ আহমেদ, ফয়সাল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এসময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফরম ফিলাপের নির্ধারীত ফি এর বাইরে ম্যাগাজিন ফি, উন্নয়ন ফি, ছাত্রছাত্রী সংসদ ফি, লাইব্রেরী ফি, পরিবহন ফি, অধিভুক্ত ফি, অত্যবশ্যকীয় ফি, ব্যবস্থাপনা ফি, চিকিৎসা ফিসহ বিভিন্ন অযৌক্তিক ফি আদায় করা হয়। এসব খাতে ফি নেয়া হলেও এর কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনা। তাই এসব ফি বন্ধ ও কমানোর দাবী জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরো জানান, আমাদের এই সমস্যা পূর্বে ছিলো না। বর্তমানে সৃষ্ট এ সমস্যার পেছনে কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ারকে দায়ী করছেন তারা।  যদিও এই বিষয়ে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD