মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে পর্যটক সহ ৫ গ্রামের মানুষ

কলাপাড়ায় ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে পর্যটক সহ ৫ গ্রামের মানুষ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে মম্বিপাড়া গ্রামের মাঝ দিয়ে বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটির (সাধুর ব্রিজ নামে পরিচিতি) সম্পূর্ণ ভেঙে খালে পড়ে গেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ১১টার দিকে মালবাহী ট্রাক পার হওয়ার চেষ্টাকালে ব্রিজটি  ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ পাঁচ গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে।

পুরনো এই ব্রিজ নড়বড়ে হয়ে পড়েছে প্রায় দুই বছর আগে। তবুও সংস্কার করা হয়নি। গত বছর হঠাৎ একদিন ব্রিজটি কিছু অংশ ভেঙে পড়ে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়হরপাড়া, পৈরঘোজা এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ ৫ থেকে ৭ গ্রামের মানুষ চলাচল করে।

কুয়াকাটায় অগত পর্যটকরা মিশ্রিপারা বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার একমাত্র সহজ পথ ছিল এটি। ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া ব্রিজের সম্পূর্ণ অংশ ভেঙে খালে পড়ে আছে।

স্হানীয় বাসিন্দা শুকদেব বলেন, এক বছর ধরেই আমরা এই নড়েবড়ে ব্রিজ পার হয়ে  যাওয়া আসা করি। তবে ব্রিজটি সম্পূর্ণ ভাঙার কারণে এখন যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। ছাত্র-ছাত্রী স্কুলে যেতে অনেক সমস্যা হবে।

চরম ভোগান্তিতে পড়বে অসুস্থ রোগীরা।তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত যাতে  নতুন করে ব্রিজ তৈরি করে কুয়াকাটায় আগত পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা করে।

লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, অনেক আগেথেকেই ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বর্তমানে অসুস্থ, সুস্থ হয়ে আবার চেষ্টা চালিয়ে যাব।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ব্রিজ ভাঙ্গার খবর শুনেছি। সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD