রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে নারীর রহস্যজন মৃত্যু

বরিশালে নারীর রহস্যজন মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের কাউনিয়ায় মাকসুদা (৪০) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এরআগে সকালে তার এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত মাকসুদা কাউনিয়া থানাধীন ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা মফিজের স্ত্রী। মফিজ নগরের হাসপাতাল রোডে ওষুধের ব্যবসা করেন।

বিষয়টি নিশ্চিত কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এস আই তানজিল জানান, মাকসুদা বৃহষ্পতিবার সকালে বাসায় একা ছিলো। পরে স্বজনরা বাসায় গিয়ে তাকে মেঝেতে কিছুটা অস্বাভাবিক অবস্থায় পরে থাকতে দেখে । তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বরিশাল সদর (জেনারেল) হাসপাতালে ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এদিকে মাকসুদার ভাই মনির তার বোনকে হত্যার চেষ্টার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগও দেন। কিন্তু আজ তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাকসুদার মৃত্যু নিয়ে নানান অভিযোগ রয়েছে স্বজনদের। তাদের দাবী তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। তবে সে শারিরীকভাবেও অসুস্থ ছিলো। তবে রহস্য থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে এবং ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর মূল কারণ যানা যাবে। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD